বিরামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে মতবিনিময় সভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক (ডিসি) খালেদ মোহাম্মদ জাকী। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কোভিড-১৯ প্রতিরোধে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা শেষে উপজেলা মডেল মসজিদ নির্মাণ কার্যক্রম পরিদর্শন, আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন উপজেলার কাটলা, পলিপ্রয়াগপুর ও খানপুর ইউনিয়নে নির্মিত ঘর পরিদর্শন ও খানপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এ সময় ইউএনও পরিমল কুমার সরকারের সৃজনশীলতা ও রুচিশীল কাজের প্রশংসা এবং আশ্রয়ণ-২ প্রকল্পের কাজের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্যানেল মেয়র আবুল আজাদ বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied