ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর পোরশায় নিজের মেয়েকে ধর্ষণ করায় বাবার যাবজ্জীবন কারাদন্ড


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:৬

নওগাঁর পোরশায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলায় এক পাষন্ড বাবাকে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক। একই আসামীর এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেছেন। জরিমানার অর্থ ধর্ষণের শিকার মেয়েকে প্রদানের নির্দেশ দেন আদালতের বিচারক।

মামলায় আসামী পক্ষে আইনজীবী ছিলেন শুভ্র সাহা। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং আসামীপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন মর্মে জানান।  রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী ছিলেন আইনজীবী মকবুল হোসেন।

আদালতে মামলা সূত্রে জানা যায়- ২০২০ সালের ২৫ ডিসেম্বর জেলার পোরশা উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি থেকে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলে এক বাবা। পথিমধ্যে সন্ধ্যা নেমে আসায় সাড়ে ৬টায় গণেশপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে নূর হোসেনের আমের নার্সারী বাগানে নির্জন এলাকায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন ওই বাবা। মেয়ে বাড়িতে এসে তার মাকে ঘটনা জানিয়ে দেয়। ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে আসামী বাবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০২২ সালে ১৯ মে মামলাটির সাক্ষ্য গ্রহন শুরু হয়ে চলতি বছরের ১৪ নভেম্বর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন সমাপ্ত করা হয়। গত মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবন করা হয়। এরপর বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য ধার্য হলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে ধর্ষণের শিকার মেয়ের বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার আদেশ প্রদান করেন। আসামী পূর্ব থেকেই জেল হাজতে থাকায় তাকে প্রদত্ত সাজা পড়ে শুনানো হয়।

এমএসএম / এমএসএম

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার