লালমনিরহাট-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১৬, হাতীবান্ধা ও পাটগ্রাম-১ আসনে আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ অফিসে মিলাত ও দোয়া মাহফিল শেষে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে এবং বিকালে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন,হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসনে বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।
মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেন, আমি এবারসহ সপ্তমবার আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছি, তারমধ্যে চারবারে নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ এবারেও জয়লাভ করবো। আমার নির্বাচনি এলাকার ৯০% উন্নয়ন মুলক কাজ করেছি এবারে বাকি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত