ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী মজিবর রহমান মজনু


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৪:৩৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া -৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল দশটায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা সুলতানার নিকট তার মনোনয়নপত্র জমা দেন। 
মনোনয়ন জমা দেওয়ার পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে  এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করবে। এই নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে শেরপুর-ধুনট  আসনে তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি মুন্সি সাইফুল বারি ডাবলু,  সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী,  শহর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান