রাজশাহী-১ আসনে বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবুর মনোনয়ন জমা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী শামসুজ্জোহা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার বাবা আব্দুল লতিফ তার সঙ্গে ছিলেন।
মনোনয়ন জমা দেয়ার পর শামসুজ্জোহা বাবু সাংবাদিকদের বলেন, আমি এই মাটিতেই বেড়ে উঠেছি। আমি ছোট বেলা থেকেই এখানকার মানুষের পাশে আছি। মানুষের বিপদে আপদে সবার পাশে থাকার মাধ্যমেই সাধারণ মানুষের মাঝে আমার পরিচিতি। অগনিত মানুষের ভালোবাসায় আমি সিক্ত। তাদের প্রত্যাশারই অংশ হিসেবে আমি আজ রাজনীতির সাথে জড়িত। বিএনএম আমাকে মনোনয়ন দিয়ে মানুষের পাশে থাকার জন্য প্রাতিষ্ঠানিক অবস্থান তৈরী করে দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। গত কয়েক দিনে আমি মানুষের যে আবেগ দেখেছি, তাদের কাছ থেকে যে পরামর্শ পাচ্ছি তাতে আমি ভালো ফলাফলের বিষয়ে আশাবাদি। আমি বিশ্বাস করি নোঙ্গর প্রতীক খুব শীঘ্রই গোদাগাড়ী-তানোরে ব্যাপকভাবে সাড়া ফেলবে। এদিকে, বিকেলে শামসুজ্জোহা বাবু তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
Link Copied