ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মাহিয়া মাহি


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৬:৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র ভাবে মনোনয়নপত্র দাখিল করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ।
 
চিত্রনায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। চিত্রনায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর তাঁর নানার বাড়ি পার্শ্ববর্তী রাজশাহীর তানোর উপজেলায়। তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনে তিনি নির্বাচন করতে কিছুদিন ধরে মাঠে ছিলেন। তবে শেষ পর্যন্ত রাজশাহী-১ আসনেই প্রার্থী হতে তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন। 
 
মাহিয়া মাহি বলেন, গোদাগাড়ী-তানোর আসন থেকেই আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি। তানোর ও নাচোল দুটোই আমার এলাকা। নানার বাড়ি সূত্রে তানোরেও আমার বাড়ি আছে। আমি এখানে বেড়ে উঠেছি। তাই ছোটবেলা থেকেই এখানকার মানুষ আমার পরিচিত। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নির্বাচন করাটাও আমার দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে।যারা বছরের পর বছর রাজনীতি করছেন; তারা মনোনয়ন পাওয়ার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে।যেহেতু দল থেকে বাধা নেই তাই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।
 
রাজশাহী ৬ টি আসনের জন্য আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি ও বি এন এম সহ স্বতন্ত্র মোট ৫৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এখন বিএনপি জামায়াত সহ আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের মনোনয়নপত্র উত্তোলন বা জমা দেওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন