ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চেয়ারম্যান খোকনের দায়ের করা মামলায় ২ আসামীর জামিন নামঞ্জুর


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ রাত ১১:৪৭

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের দায়েরকৃত সাইবার ট্রাইবুনাল মামলায় বড়মোহা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ আল নোমান ও আনছার মিয়া জায়গীরদারের ছেলে তৌফিকুল ইসলাম জায়গীরদার মনি  জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে সিলেট সাইবার ট্রাইবুনাল আদালত।

বিগত ২৮ নভেম্বর সিলেট সাইবার ট্রাইবুনালে স্বেচ্ছায় হাজিরা দিলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামী হাবিবুল্লাহ জায়গীরদারের ছেলে রুহেল ইসলাম জায়গীরদার ও আনছার মিয়া জায়গীরদারের ছেলে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় তাহারা পলাতক রয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন চেয়ারম্যান হওয়ার পর থেকে বড়মোহা গ্রামের আব্দুল্লাহ আল নুমান, রুহেল ইসলাম,তৌহিদুল ইসলাম,তৌফিকুল ইসলাম নামে বেনামে বিভিন্ন ফেসবুক আইডি খোলে চেয়ারম্যান খোকন ও  তাহার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে গালিগালাজ সহ আপত্তিকর ও মানহানিকর পোষ্ট করে। এই পোষ্টগুলো চেয়ারম্যানের দৃষ্টিগোচর হলে বিগত ১১/০৯/২০২২ ইং তারিখে উপরোক্তদেরকে আসামী করে সিলেট সাইবার ট্রাইবুনাল আদালতে ১৩৭/২২ নং মোকদ্দমা দায়ের করেন চেয়ারম্যান খোকন। আদালত এই মোকদ্দমার  তদন্তবার দেন সুনামগঞ্জ জেলা সিআইডি বিভাগকে। সিআইডি বিভাগ দীর্ঘ তদন্ত ও আসামীদের মোবাইল চিজ করিয়া পরীক্ষা নিরীক্ষা করার পর ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত এই প্রতিবেদন গ্রহন করার পর আসামীদের বিরুদ্ধে সমন জারী করিলে ২ জন আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করিলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে আসামীদেরকে কারাগারে প্রেরণ করেন এবং অপর ২ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত