ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জুড়ীতে "জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা" অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-১২-২০২৩ দুপুর ২:২৩

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়  “জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১২টা ৩০মিনিটে পরীক্ষা শেষ হয়।

প্রতিবছরের ন্যায় এবারেও জুড়ী উপজেলার ৫৮ টি  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ৩১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা।

এ পরীক্ষার আওতায় প্রতিবছর উপজেলার তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। শুধু এছর পঞ্চম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছরে ত্রয়োদশ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ও  জুড়ী মডেল সরকারি  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, জুড়ী মেধা বৃত্তি পরীক্ষার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি অশোক রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেয়ে আমরা আনন্দিত।

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩