ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ছাগল বিতরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-১২-২০২৩ বিকাল ৬:৪৫

নিরাপদ সড়ক চাই নিসচা জুড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে জুড়ী উপজেলা চত্বরে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার। 
 উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সমাজ সেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুস শহীদ, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক জসীম উদ্দিন, সদস্য ইয়াসীন আকরাম ভূইয়া, এমদাদুল হক, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল্লাহ শহীদ জাবের, আশরাফুল ইসলাম আরজু, আবুল হোসেন খান, দুলাল, রনি, তারেক, জমির প্রমুখ।


এছাড়াও নিসচার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহন শ্রমিকসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন অসহায় ব্যক্তিকে নিসচার পক্ষ থেকে দুইটি দুগ্ধ জাতের ছাগল উপহার দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার