ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অষ্টম প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১:৩

আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান। সশস্ত্র এই বিদ্রোহীগোষ্ঠী মঙ্গলবার উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী শহর পুল-ই-খুমরি নিজেদের দখলে নিয়েছে। তালেবান গত শুক্রবার থেকে এ নিয়ে আটটি প্রাদেশিক রাজধানী দখল করল।      

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বহুজাতিক সব সেনা সরিয়ে নেয়ার সময় যত ঘনিয়ে আসছে ততই দাপট বাড়ছে তালেবানের। আট প্রাদেশিক রাজধানী ছাড়াও আরো কিছু প্রাদেশিক রাজধানীর দখল নিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে।

মঙ্গলবার আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ দখল করে নিয়েছে তালেবান। গত শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলের মধ্য দিয়ে গ্রামাঞ্চলগুলোর দখল নেওয়া তালেবান প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করে।

উল্লিখিত তিনটি শহর ছাড়া পাঁচ দিনে তালেবানের হাতে তাখার প্রদেশের রাজধানী তালোকান, কুন্দুজের রাজধানী কুন্দুজ, সার-ই-পল প্রদেশের রাজধানী সার-ই-পাল, সামানগানের রাজধানী আইবাক, জাওজান প্রদেশের রাজধানী শেবেরগানের পতন হয়েছে।

জামান / জামান

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮