পাথর কালীপূজায় হলো না দুই বাংলার মিলন মেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাথর কালীপূজায় বাংলাদেশ-ভারত সীমান্তে হলো না এবারও মিলন মেলা। ঠাকুরগাঁও জেলার কোঁচল ও চাঁপাসার, গোবিন্দপুর এবং ভারতের নাড়গাঁও ও মাকারহাট সীমান্তের তারকাঁটার এপার-ওপার দুই কিলোমিটার এলাকাজুড়ে প্রতি বছর এই দিনে দুই বাংলার হাজার-হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। কিন্ত এবার পূজা অনুষ্ঠিত হলেও উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলার কঠোর নিরাপত্তার কারণে হলো না দুই বাংলার মানুষের মিলন মেলা।
বর্ষ পঞ্জিকা অনুযায়ী হিন্দু সম্প্রদায় প্রতি বছর শ্রী-শ্রী জামর কালির জিউ (পাথরকালি) পূজা উপলক্ষে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুরে কুলিক নদের পাড়ে মেলা উদযাপন করে থাকেন। আর এ পূজা উপলক্ষে প্রতি বছরে এই দিনে দূর-দূরান্ত থেকে দু-দেশের স্বজনরা ভিড় জমায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপাসার ও রাণীশংকৈল উপজেলার কচল সীমান্তের ৩৪৫ ও ৩৪৬ নং পিলার এলাকার তারকাঁটার বেড়ার এপার-ওপার।
প্রতি বছরের ন্যায় এবারও আজ শুক্রবার (১ ডিসেম্বর) পূজা ও মেলা উপলক্ষে সকাল দু-দেশের স্বজনরা সীমান্তে সমবেত হতে থাকে স্বজনদের সাথে দেখা ও কথা বলার জন্য। কিন্তু প্রশাসনের কড়াকড়ির কারণে মিলন মেলায় ঘুরতে আসা মানুষ তাদের আত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিম বলেন, পূজা উদযাপন করতে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে। কিন্ত সীমান্তে আইন শৃংখলা রক্ষার জন্য শূন্য রেখায় মানুষের কোনো সমাগম করতে দেওয়া হয়নি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied