ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ৩:৩৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) উপজেলার নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টায় পরীক্ষা শেষ হয়।

প্রতিবছরের ন্যায় এবারেও জুড়ী উপজেলার ৫৬ টি  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ৩১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এ মেধাবৃত্তি পরীক্ষা। এ বছরে ষষ্ঠ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা লিয়াকত আলী খান, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মোসাম্মদ ইসমত আরা বেগম, সাধারণ সম্পাদক সইফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অনিক, পরীক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে, সদস্য তাজ উদ্দিন, মরহুম আব্দুল আজিম মাষ্টারের বড় ছেলে আব্দুল মুহিত ফয়ছল, এডভোকেট হারুনুর রশিদ, সদস্য মোঃ ফজলুল মোহাইমিন প্রমুখ। মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা  সার্বিক তত্বাবধান করেন এ বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আব্দুল বাছিত মামুন।

মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মোসাম্মদ ইসমত আরা বেগম ও  সাধারণ সম্পাদক সইফ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ বারের মত এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

এমএসএম / এমএসএম

সুন্দরবনে ফেরার সময় বারবার কাত হয়ে পড়ছিল বাঘিনীটি

জুলাই শহীদ দিবসে মাগুরায় জুলাই স্মৃতি স্তম্ভে এমপি মনোয়ার হোসেন খানের পুষ্পস্তবক অর্পণ

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ