ফেনীতে ২০টি স্বর্ণের বার লুট, ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার
ফেনীতে চট্টগ্রামের এক ব্যবসায়ীর স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, গত ৮ আগস্ট রোববার চট্টগ্রামের ব্যবসায়ী গোপাল কান্তি দাস ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের স্টার লাইন ফিলিং স্টেশনের কাছে ডিবি পুলিশের তল্লাশি চৌকিতে আটকা পড়েন। এ সময় তার কাছ থেকে ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার করে নিয়ে যায় ডিবি পুলিশ। এ ঘটনায় গোপাল কান্তি দাস পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ দেন।
পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ঘটনা তদন্তে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন মঙ্গলবার ফেনী আসেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর রাতে ফেনী মডেল থানায় মামলা রেকর্ড হয়। ব্যবসায়ী গোপাল কান্তি দাসের দায়েরকৃত মামলায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম ছাড়াও এসআই মোতাহার হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানাকে আসামি করা হয়।
পুলিশের ওই সূত্র আরো জানায়, তদন্তকালে ওসি সাইফুলের কাছ থেকে লুট হওয়া ১৫টি বার উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন স্বর্ণের বার খোয়া যাওয়ার ঘটনায় ডিবির ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গোপাল কান্তি দাস থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাতে গ্রেফতারের পর তাদের থানা হাজতে রাখা হয়েছে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied