শেরপুরে জমি অপদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়ার শেরপুরে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় জমিতে লাগানো চারা গাছ উপড়ে ফেলে দেওয়ার এবং জীবননাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সন্ত্রাসীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল খালেক এবং জমির অন্যান্য অংশীদারেরা।
শনিবার (২,ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ প্রেস ক্লাব শেরপুর উপজেলা শাখায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল খালেক। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, শেরপুর উপজেলার গোপালপুর মৌজার জে, এল নম্বর ১৪৬, আর, এস খতিয়ান নম্বর ৪০৮৭, ৪০৮৮, ৪০৮৬, ৪০৮৫, ৪৭৫, দাগ নম্বর ৭১৬২ হাল দাগ ২০৭৪৩, এর দুই একর জমি দলিল মূলে ক্রয় করে প্রায় ৪০ বছর যাবত ভোগ দখল করে আসছেন। নামজারি করে নিয়মিত সরকারি খাজনা দিয়ে আসছেন। কিন্তু গত ২৭ নভেম্বর সকালে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের সালফা গ্রামের বুজরত আলীর ছেলে আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম এবং আবু ওহাব তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠি সোটায় সজ্জিত হয়ে অবৈধভাবে জমি দখল করার উদ্দেশ্যে ভুক্তভোগীদের স্বত্ব দখলীয় জমিতে সম্প্রতি লাগানো প্রায় এক হাজার ইউক্লিপটাসের চারা গাছ উপড়ে নদীতে ফেলে দেয় এবং জমির চারিপাশ ঘিরে বাঁশের বেড়া ভাঙচুর করে নিয়ে যায়। এতে তার প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। উপরন্ত ভুক্তভোগীদের কুল বরই বাগানের গাছের এবং মরিচ ক্ষেতের ক্ষতিসহ ভুক্তভোগীদের হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি দিয়েছে।এ বিষয়ে তাৎক্ষণিকভাবে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করলে আদালত শেরপুর থানার অফিসার ইনচার্জকে নালিশি সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখার নির্দেশ দেন এবং সহকারি কমিশনার (ভূমি)কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আব্দুল খালেক, মোঃ ইব্রাহিম ফকির, মোঃ ইসাহাক ফকির এবং মোঃ বেলাল ফকিরসহ অন্যান্য ওয়ারিশগণ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied