চট্টগ্রামে তুলা চুরি ঘটনায় গ্রেফতার ৬
চট্টগ্রাম থেকে কাঁচা তুলা চুরির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)যার বাজার মূল্য ৪০ লাখ টাকার ।৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর পৃথক পৃথক অভিযানে ভোলা জেলার বোরহার উদ্দীন, সদর থানা এবং চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দীন থানার কুঞ্জেরহাট গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রুবেল (২৪), একই গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. মুনসুর আলম মোহন ওরফে সুজন ড্রাইভার (২৭), লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চররমিজ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো. আমিরুল ইসলাম (২৮), চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের পেলারখীল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে মো জয়নাল (২৬), নোয়াখালী জেলার সুধারাম থানার সোনাপুর মাস্টার বাড়ির মোস্তফা কামালের ছেলে নুরনবী শাওন (২২) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শাহা পোয়া গ্রামের আজিজ খাঁর ছেলে মো. জাইসুল (২৩)।
আজ রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার নাজমুল হাসান।পিবিআই পুলিশ সুপার বলেন, গত ২৪ নভেম্বর রাত ৯টায় সীতাকুণ্ড পোর্ট লিংক ডিপো থেকে আমদানিকৃত তুলা নারায়ণগঞ্জের ভুলতা এলাকার কারখানায় নেওয়ার পথে চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এ ঘটনায় পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান মোকাম লিমিটেডের রিজিওনাল অপারেশন ইনচার্জ আবদুল্লাহ আল মুনিম তুলা উদ্ধারে পিবিআইয়ের সহযোগিতা চান।তার অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩০ নভেম্বর ভোলার বোরহানউদ্দীন থানার কুঞ্জেরহাট গ্রামের নিজ বাড়ি থেকে মো. রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ওইদিনই ভোলা সদর থানার ইলশা ফেরিঘাট এলাকা থেকে চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ চক্রের হোতা সুজন ড্রাইভারকে গ্রেফতার করা হয়। এরপর ১ ডিসেম্বর আবদুল্লাহ আল মুনিম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। শনিবার (২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অন্য চারজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত দুইটি কাভার্ড ভ্যান, একটি কার্গো এবং ১০ বান্ডেল কাঁচা তুলা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার নাজমুল হাসান।
তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান আমেরিকা থেকে ৪৮ বান্ডেল কাঁচা তুলা আমদানি করেন। এসব তুলার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। গ্রেফতার সবাই একটি চক্রের সদস্য। এর মধ্যে সুজন ড্রাইভার এর আগেও একই কায়দায় আমদানিপণ্য চুরির ঘটনা ঘটিয়েছে। ৩০ নভেম্বর গ্রেফতারকৃতদের ১ ডিসেম্বর সীতাকুণ্ড থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছিল। শনিবার গ্রেফতার চারজনকে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied