ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু : নতুন শনাক্ত ১৬৫


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১:২৪

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন আর উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।   

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জন নতুন শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৫.১১ %। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৯১ জন। ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো সাইফুর রহমান জানাস, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৭ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৫৩ জন, মোট সুস্থতার হার জেলায় ৭৫.৬৯% এবং মৃত্যুর হার ২.৩৩%।

ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৯৮১ জন। সরকারি হিসাবে মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪২৭ জন।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২