চট্টগ্রামের ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
চট্টগ্রাম-১,২,৩, ৪, ৫ ৬,৮ ও ১৩ আসনের ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।এক শতাংশ ভোটারের স্বাক্ষর ক্রটির কারণেই বাতিল হলো ১৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। তাদের বিরুদ্ধে ভুয়া ভোটার, ভোটার-সমর্থকদের ভুল তথ্য, স্বাক্ষর না করা, মৃত ভোটারের স্বাক্ষর, ভোটার বিদেশে থাকাসহ নাম অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে। কারণ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর লাগে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করে তাদের মনোনয়ন বাতিল হয়।
জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইকালে চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। চট্টগ্রাম-২ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী, মোহাম্মদ শাহজাহান, রিয়াজ উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। সবার মনোনয়নের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়া যায়।একই অভিযোগে চট্টগ্রাম-৩ আসনের নিজাম উদ্দিন নাছির ও আমিন রসূল নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নও বাতিল করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে, বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই বাছাইয়ে চট্টগ্রাম-৪ আসনের ৪ প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন, মোহম্মদ ইমরান, দিদারুল আলম ও আখতার হোসেনের মনোনয়ন বাতিল হয়।এছাড়া চট্টগ্রাম-৫ আসনের দুই প্রার্থী নাছির হায়দার চৌধুরী, মোহাম্মদ শাহজাহানের মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুস ছালাম ও এরশাদ বাচ্চু মনোনয়নপত্র বাতিল করা হয় একই করণে। তাদের বিরুদ্ধেও ভোটার-সমর্থকদের ভুল তথ্য দেওয়া, স্বাক্ষর না করা, মৃত ভোটারের সাক্ষর, ভোটার বিদেশে থাকাসহ নাম অভিযোগ পাওয়া গেছে।
প্রথম দফা যাচাই-বাছাই শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ভোটার সমর্থকের তালিকায় গরমিল থাকায় মনোনয়ন পত্রগুলো বাতিল করা হয়। বাতিল হলেও প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। এছাড়া কয়েকজন প্রার্থীর নথিপত্র পর্যাপ্ত না থাকায় তাদের সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
চট্টগ্রামের-১৬ টি আসনের মধ্যে ৮টির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল ঘোষণা করা হয়। বাকি ৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা হবে সোমবার। ৮ আসনে মোট ১৮ জনের মনোনয়ন বাতিল হয়।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত, নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী
ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক
নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা