তজুমদ্দিনে অবৈধ বিহিন্দী জালে আগুন
ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে আটককৃত তিন লাখ টাকার অবৈধ বিহিন্দী জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার বিকালে শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জনসম্মুখে এসব জালে আগুন ধরিয়ে দেয় মৎস্য অধিদপ্তর।
উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, শনিবার বিকালে উপজেলার চরজহিরউদ্দিন হানিফ মাঝীর খাল এলাকায় অভিযান চালিয়ে বড় বড় তিনটি অবৈধ বিহিন্দী জাল আটক করা হয়। এসব জালের অনুমান মূল্য প্রায় তিন লক্ষ টাকা। ঘাটে ফিরতে রাত হয়ে যাওয়ায় রবিবার বিকালে শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় প্রকাশ্যে এসব অবৈধ বিহিন্দী জালে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়। অবৈধ জাল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল আমিন, এএসআই আঃ জলিল, তজুমদ্দিন প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মোঃ রফিক সাদী, মৎস্য ব্যবসায়ী মোঃ আশ্রাফ আলি প্রমূখ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied