ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন মানববন্ধনে বক্তারা


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১২-২০২৩ দুপুর ৩:২৫
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৩ উদযাপন উপলক্ষে  ‘‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’’ - এই প্রতিপাদ্য বিষয়টিকে নিয়ে  সারা দেশের মতো একই সময়ে ৪ ডিসেম্বর  সকাল ১১.০০ টা থেকে এডাব-চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সন্মুখে  মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
 
এই সময় মানববন্ধনে বক্তারা,নারীর ও কন্যার প্রতি সহিংসতা রোধ করা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সবার সহযোগিতায় বাংলাদেশ এখন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচকে সাফল্য অর্জন করেছি।কিন্তু এ সাফল্য টেকসই করতে কিছু কিছু নেতিবাচক বিষয় কমিয়ে আনতে হবে এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ দূর করতে হবে। আর তার মধ্যে নারী নির্যাতন অন্যতম।
 
এ সময় মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত থেকে  সকল প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন। এডাব চট্টগ্রামে জেলার সভাপতি জেসমিন সুলতানা পারু'র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন আরও সংহতি প্রকাশ করেন এডাব চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল যাত্রা, সদস্য সচিব মোহাম্মদ আলী শিকদার, নির্বাহী সদস্য উৎপল বড়ুয়া সহ কারিতাস, ওয়াইডাব্লিউসিএ, বিলস, উৎস, ইলমা, কর্নফূলী ফাউন্ডেশন, এসোসিয়েশন অব ব্যাপ্টিস্ট, কারিতাস, বনফুল, নারী যোগাযোগ কেন্দ্র, একশন এইড, ইয়ুথনেট-২৩, ব্লাষ্ট, ইউনিসেফ, ইপসা, টিআইবি, ক্যাব,ওডেব, এসডিএস, শামসুল হক ফাউন্ডেশন, রেডি, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, বাংলাবন্ধু, এসডিজি ইয়ুথ ফোরামসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের শতাধিক প্রতিনিধি বৃন্দ।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২