ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ-২ আসনে বৈধ আ’লীগ-জাপা ও জাকের পার্টি মনোনয়ন, মনোনয়ন বাতিল ৬ প্রার্থীর


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৪-১২-২০২৩ বিকাল ৫:১৬

নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট  উপজেলা নিয়ে গঠিত ৪৭, নওগাঁ-২ আসন। চলতি দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁয় রিটার্ণিং অফিসার ও নওগাঁ জেলা প্রশাসক মো.গোলাম মওলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন আ’লীগ মনোনীত সাবেক হুইপ বর্তমান এমপি এড. মো.শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি এ্যাড. মো.তোফাজ্জল হোসেন ও জাকের পার্টির প্রার্থী এস.জে.এম রেজুয়ান ফারুক। এছাড়াও তথ্য গড়মিলসহ অন্যান্য বিষয়ে ত্রুটি থাকায় ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন। বাতিলকৃত প্রার্থীরা হলেন-পত্নীতলা উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আমিনুল হক, জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ড.ইঞ্জিনিয়ার মো.আখতারুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান এড.মো.আইয়ুব হোসেন, ধামইরহাট পৌর আ’লীগ নেতা মো.আজিজার রহমান, মো. মেসবাহুল আলম ও  কাজল চন্দ্র দাস। এদিকে এদিকে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই জানান, তার মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট আপীল করবেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন