সোনারগাঁয়ে টিনের ঘর ভাংচুর ও মালামাল লুট আহত-১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকায় গতকাল সোমবার সকালে একটি টিনের ঘর ভাংচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে নেকবর হোসেন ও তার সহযোগিদের বিরুদ্ধে। ভাংচুরের ঘটনায় বাধাঁ প্রদান করায় মোঃ লিটন (৩৫) নামে এক কাঠ মিস্ত্রীকে পিটিয়ে আহত করে। এঘটনায় ঘরের মালিক মোঃ আল আমিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকায় তার নিজেস্ব জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেছেন। গতকাল সোমবার সকালে ভবনাথপুর এলাকার নেকবর হোসেন (৫৩) ও তার সহযোগি মোঃ দিপু (৩২) মোঃ আমির হোসেন (৫৫) মোঃ তানভীর (৪২) আমির হোসেন আমু (৫৫) মোঃ আব্দুস সাত্তার (৫৫) দ্বীন ইসলাম (৩২) ও মোঃ ডালিম (৩৯) ও অজ্ঞাত আরো ২৫/৩০ মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে টিনের ঘর ভাংচুর করে। হামলা ও ভাংচুরের ঘটনায় কাঠ মিস্ত্রি মোঃ লিটন বাধাঁ প্রদান করায় তাকে পিটিয়ে আহত করে। এসময় ঘরের কাজে ব্যবহৃত দুটি পানির মটর, দুটি ওয়েলডিং মেশিন ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে কাঠ মিস্ত্রি মোঃ লিটনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত নেকবর হোসেন বলেন, এই ঘটনা কখন কে বা কারা ঘটিয়েছে আমার জানা নেই। এই ঘটনার সাথে আমি জড়িত নই। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, কান্দারগাঁও এলাকায় ঘর ভাংচুর করার ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার