ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ১:৪৩

দিনাজপুরে গত ১ সপ্তাহে প্রায় ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মধ্যরাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে জেলার মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা এইচএপ্লাস পরিবহন নামের বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসের হেলপার মো. অমল বলেন, গাড়ি পরিষ্কারের পর দরজা জানালা বন্ধ করে আনুমানিক রাত দেড়টার দিকে খাওয়ার জন্য পাশে হোটেলে যাই। আগুনের খবর পেয়ে সেখান থেকে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, এরই মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন