ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নগরে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধের দাবি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ২:৯

পুরোনো আমলের কাঠবডি বেবিট্যাক্সির নাম্বার লাগিয়ে ও গ্রামের নিবন্ধিত অটোরিকশাগুলো অবৈধ উপায়ে নগর দাপিয়ে বেড়াচ্ছে  বলে অভিযোগ করে এসব সিএনজি বন্ধ করার দাবি জানিয়েছে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগ (রেজি. নং- চট্ট-১৪৬৯)। নগর পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ’র কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে একটি চক্র এই অনৈতিক সুবিধা নিচ্ছে বলে জানান নেতৃবৃন্দ।   

সোমবার (৪ ডিসেম্বর) নগরের কালামিয়া বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কার্যকরী কমিটির মাসিক সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের আয়, ব্যয়, শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম বিআরটিএ’র কয়েকজন কর্মকর্তা কর্তৃক থ্রি হুইলার টেম্পো শ্রমিক মালিকদের হয়রানি, জরিপের নামে ফিটনেস প্রদানে ঘুষ বাণিজ্য বন্ধ করা, মেয়াদোত্তীর্ণ অটোরিকশা প্রতিস্থাপনের আড়ালে, অটোরিক্সা সার্ভিস নীতিমালা ২০০৭ লংঘন করে চট্টগ্রাম  বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত অতিরিক্ত অবৈধ  অটোরিকশার নিবন্ধন বাতিল করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচি পালনে সকলে ঐক্যমত পোষণ করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন তার বক্তব্যে বলেন, ”চট্টগ্রাম নগরীতে একটি চক্র মেয়াদোত্তীর্ণ প্রাইভেট বেবি ট্যাক্সির নাম্বার সংগ্রহ করে চোরাইকৃত অটোরিকশার চেসিস ও ইঞ্জিন নং  সংযোজন করে নগরীতে চালাচ্ছে। শুধু তাই নয় চক্রটি বিভিন্ন জেলার প্রাইভেট অটোরিকশা চট্টগ্রাম মহানগরীতে চালাচ্ছেন। চক্রটির সাথে বিআরটিএ ও ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা জড়িত রয়েছে। অবৈধ এইসব অটোরিকশার কারণে বৈধ অটো রিক্সার চালকরা যাত্রী সংকটে পড়েছেন। নগরী থেকে অবৈধ, মেয়াদোত্তীর্ণ যানবাহন বন্ধের দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সম্পাদক রমজান, সহ-সম্পাদক সাহেদ, সাংগঠনিক সম্পাদক আলী আজম, অর্থ সম্পাদক মো. ইউসুফ, প্রচার সম্পাদক শরাফত উল্লা বাবুল, দপ্তর সম্পাদক মাহমুদ ইলিয়াস, কার্যনির্বাহী সদস্য মো: বাবু, মোঃ মঞ্জু প্রমূখ।

এমএসএম / এমএসএম

রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু

টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী

ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক

নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ