ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাকে হত্যার বিচারের দাবিতে খানসামায় আবারো মেয়ের মানববন্ধন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৬-১২-২০২৩ বিকাল ৫:২৩

দিনাজপুরের খানসামায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে উপোবালাকে গণধর্ষণের পর হত্যা এবং তার ১০ বছরের মেয়েকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১.৩০ টা থেকে ১২. ৩০টা পর্যন্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ৫নং ভাবকী ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার কাচিনীয়া বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সম্মুখ সড়কে এ মানববন্ধন করা হয়।  

মানববন্ধনে হত্যার শিকার উপবালার মেয়ে বিপাশা বলেন, 'আমি আমার মায়ের হত্যার বিচারের দাবিতে আবারো মানববন্ধনে দাঁড়িয়েছি। আমার মাকে যারা নৃশংসভাবে মেরেছে তাদের বিচার চাই। আমি সমাজের সকল মানুষকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। আমার মাকে যারা মেরেছিল তাদের অতি দ্রুত বিচার চাই।'বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ৫নং ভাবকী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দিলীপ বিশ্বাস বলেন, 'এর আগেও আমরা এ বাজারে মানববন্ধন করেছি। আমরা প্রশাসনের নিকট দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।'

এ সময় উপস্থিত ছিলেন, হত্যার শিকার উপবালার বাবা মথুরা, স্বামী নিশান, কাকা জীতেন্দ্র নাথ রায়,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব সুমন, ইউনিয়ন যুবলীগ সদস্য মিজানুর রহমান মিজান, কামরুল হাসান, রতন রায়, বাদশা মিয়া, লিটন রায়, রোস্তম আলী, পরিমল মহন্তসহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাবকি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান