দিনাজপুরে আবারো দুর্বৃত্তের আগুনে পুড়লো ট্রাক ভর্তি চাল
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় চালভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ট্রাকের সামনের অংশ ও বিপুল পরিমাণ চাল পুড়ে গেছে।
জানা গেছে, ৬ ডিসেম্বর রাত ১১টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের আমতলী মোড়ের কাছে টেউনি ব্রিজের ওপর এ অগ্নিসংযোগ করা হয়। বীরগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ মসলেম উদ্দিন বলেন, রাত ১০টা ৫০ মিনিটে চালভর্তি একটি ট্রাকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। ট্রাকের সামনের কেবিনসহ বিপুল পরিমাণ চাল পুড়ে গেছে।
ট্রাকচালক ইসমাইল হোসেন বলেন, দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে চাল নিয়ে রংপুরের মাহীগঞ্জে যাচ্ছিলাম। পথে দুর্বৃত্তরা ট্রাকের গতি রোধ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের কেবিন ও কিছু চাল পুড়ে গেছে। আমার মোবাইলটিও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, চালভর্তি একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুরে গত এক সপ্তাহে প্রায় ৬টি যানবাহনে দুর্বৃত্ত কর্তৃক এই ধরনের অগ্নিসংযোগের ঘটনায় বর্তমানে দুরপাল্লা যানবাহন, কার গাড়ীর মালিকেরা রাতে যাতায়াতে অনিহা প্রকাশ করছে। সাধারণত এই যানবাহনগুলি রাতেই চলাচল করে থাকে বেশি।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা