ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া: রাষ্ট্রদূত


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৭-১২-২০২৩ রাত ১০:২৪

বাংলাদেশে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যেকোনো অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে মস্কো বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। আর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) ব্যাতিত অন্য কোনো নিষেধাজ্ঞাকে বৈধ বলে মনে করে না বলেও জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সংবাদিক ফোরাম আয়োজিত ‘টক উইথ রাশিয়ান অ্যাম্বাসেডর’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন ঢাকার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) যুগ্ম সম্পাদক খায়রুল আলম এবং সঞ্চালনা করেন ঢাকা ট্রিবিউনের কূটনৈতিক প্রতিবেদক শেখ শাহরিয়ার জামান। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাষ্ট্রদূত।

বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিলে রাশিয়ার ভুমিকা নিয়ে প্রশ্ন করলে আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যেকোনো অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া। আমি আশা করি এমন কিছু ঘটবে না। আমরা এ ধরনের কোনো নিষেধাজ্ঞার বিষয়ে জানি না। যদি এমনটা ঘটে, তাহলে কী করতে হবে আমরা তা নিয়ে সিদ্ধান্ত নেব।

পশ্চিমাবিশ্বের পদক্ষেপের জন্য বাংলাদেশ কোনো আর্থিক সংকটে পড়লে রাশিয়া কীভাবে সাহায্য করবে জানতে চাইলে তিনি বলেন, যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আলোচনা করা হবে। আপনার দেশকে সহায়তা করার জন্য রাশিয়ান ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হবে তা নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া 
রাশিয়া পশ্চিমা বা অন্য কোনো দেশের ‘অবৈধ নিষেধাজ্ঞা’কে স্বীকৃতি দেয় না এবং বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হলে দেশটি আলোচনার পর জবাব দেবে জানিয়ে তিনি বলেন, আমরা শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘের সংস্থাগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দিই।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধির সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, এখানে আবারও দ্বিচারিতা স্পষ্ট। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বহুবার বলেছেন যে, তার (জাতিসংঘের) নিরপেক্ষ হওয়া উচিত, কারণ তারা কেবল মার্কিন বা পশ্চিমা দেশগুলোর জন্য নয়, বিশ্বের সমস্ত দেশের জন্য কাজ করেন। কিন্তু তার বিবৃতিতে কোনো নিরপেক্ষতা নেই। জাতিসংঘের কর্মকর্তাদের বক্তব্যও একই, তাদের অনেকেই পশ্চিমা দেশের। তারা যখন জাতিসংঘে কাজ শুরু করেছিলেন, তখন তারা আমেরিকার পাসপোর্ট পেয়েছেন। তারা আপনার মূল্যবোধ সংরক্ষণ বা রক্ষা করেন না। তারা পশ্চিমা দেশগুলোর তাদের কাছে প্রচারিত মূল্যবোধকে রক্ষা করেন।

এর আগে আলেক্সান্ডার ভি মন্টিটস্কি বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলেন। মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার ভূমিকা ও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, রাশিয়া এখন বাংলাদেশে রুপপুর পারমাণবিক কেন্দ্রে কাজ করছে। এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়েও কাজ করবে। স্যাটেলাইট অনেকদূর কথা হয়েছে। স্যাটেলাইট ফ্রান্স থেকে নাকি রাশিয়া থেকে সংগ্রহ করবে, বিষয়টি বাংলাদেশ সরকার আরও ভালো বলতে পারবে।

রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শিক্ষামূলক ও দক্ষ শ্রমিক অভিবাসন, প্রযুক্তি স্থানান্তর, মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক কৌশল, ফিলিস্তিন সংকট এবং অর্থনৈতিক সহযোগিতাসহ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়েও কথা বলেন।

এমএসএম / এমএসএম

কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন

পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী

দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির

আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার