নওগাঁর বদলগাছী
ভাই হত্যা মামলার আসামী রাজু কে গ্রেফতার করেছে র্যাব
নওগাঁয় মেজ ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা মামলার আসামী রাজু কে জেলার বদলগাছী উপজেলার দরিয়াপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৯ ডিসেম্বর (শনিবার) ভোর ০৫:৩০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন দরিয়াপুর এলাকা হতে মেজ ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা মামলার আসামী মোঃ রাজু হোসেন (২৯), পিতা-মৃত বেলাল হোসেন, সাং-দরিয়াপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত ০৬ ডিসেম্বর ২০২৩ বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান । এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী রাজু এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ০৯-১২-২০২৩ ইং তারিখ ভোর ০৫৩০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দরিয়াপুর এলাকায় নিজ বাড়ী থেকে আসামী রাজু কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।
এমএসএম / এমএসএম
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা