উলিপুরে বেগম রোকেয়া দিবস পালিত
"নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নির্বাচিত জয়িতাদের সম্মামনা প্রদান করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সফল্য নারীকে সম্মামনা প্রদান করা হয়। তাদের মধ্যে সফল জননী নারী হিসাবে শামছুন্নাহার বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোর্শেদা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী লায়লা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর সরদার ও পার্থ সারথি সরকার প্রমূখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন নারী এ্যসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি