ফরিদপুরে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার থেকে মো. বক্কার মোল্যা ওরফে রুবেল (২৮) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে আটক করা হয় তাকে। সে শেখর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ভুলবাড়িয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম বাদী হয়ে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ইয়াবা উদ্ধারের কথা স্বীকার করে থানার উপ-পরিদর্শক মো. ওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুবেল দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছে। মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে ৩৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এছাড়া দোকানের ভেতর থেকে ইয়াবার খালি প্যাকেট এবং ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাকে বুধবার (১১ আগস্ট) দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় রুবেলের নামে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied