শান্তিগঞ্জে বিজয় দিবস ক্রিকেট প্রীতি ম্যাচে জিতলো হৃদয়ে ৫২
প্রথমবারের মতো আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে প্রজন্ম ৭১ এবং হৃদয়ে ৫২ নামে দুটি দল নিয়ে শহীদদের স্মরণে প্রীতি ম্যাচ আয়োজন করেছিল শান্তিগঞ্জ টিচার্স ক্লাব। এই ম্যাচে প্রজন্ম ৭১ কে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে হৃদয়ে ৫২।
টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৫২ রানের সংগ্রহ গড়েছিল প্রজন্ম ৭১। স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং ও মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় সহজে ম্যাচ জিতে যায় টিম হৃদয়ে ৫২।
এর আগে শনিবার (০৯ ডিসেম্বর) দুপুর ১.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ প্রমুখ।
ঐতিহাসিক এই ম্যাচে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন লিটু। ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার জিতেছেন মোঃ জুবেল আহমদ। পরে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের দুই অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত