জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতিসহ ৬ জন আহত
মৌলভীবাজার জেলার জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার (৯ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়ননের কালিনগর গ্রামে ঘটেছে। এ ঘটনায় জুড়ী থানায় মামলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চম্পকলতা গ্রামের আজমল আলীর সাথে কালিনগর গ্রামের লুকুছ-লতিফদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় আজমল আলী, তার পুত্র সেলিম আহমদ ও নাঈম আহমদ প্রাইভেট কারযোগে বাজার থেকে বাড়ী যাবার সময় প্রতিপক্ষের বাড়ীর পার্শ্বে কালভার্টের নিকট পূর্ব থেকে অপেক্ষমান প্রতিপক্ষ শিমুল, লুকুছ, রোমন, বদরুল, ইমন, লিমন, সায়মন, সুবল খা, গেন্দু মিয়াসহ কয়েকজন পূর্বপরিকল্পিত ভাবে তাদের গতিরোধ করে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আজমল আলী রক্তাক্তসহ তিন জন আহত হন। খবর পেয়ে তাদের আত্মীয় জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সালমা বেগম ও সায়মন মিয়া এগিয়ে গেলে শিমুল-লুকুছ গং তাদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত আজমল আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের কে স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জুড়ী থানায় (মামলা নং ০১, তারিখ ০৯.১২.২৩) মামলা দায়ের করেন (ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৬/৩০৭/
এবিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী
রাণীনগরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন
রায়গঞ্জের পালপাড়ায় প্রতিমা তৈরির কাজ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার
বাঘার আলাইপুরে বিএসএফের হাতে আটক ৫ জনের পরিবারের পাশে শামীম সরকার
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ
মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে আইনুদ্দিন কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে হাওরে হাঁস পালনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
কলাতলী আবাসন কলোনিতে পানি নিষ্কাশনে নিজ অর্থায়নে পাইপ দিলেন মামুন মিয়া
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান: ৩ কোটির বেশি টাকার চোরাচালান পণ্য জব্দ
শরতের আগমনে বারহাট্টায় বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী জলজ ফল শালুক
মির্জাগঞ্জে মাদক ও ভূমি দস্যুতার অভিযোগে বশির খান এবং নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন
চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের