রক্তক্ষরনে স্বাস্থ্য ঝুঁকিতে ৯ বছরের শিশু
সোনারগাঁয়ে ভূল অপারেশনে সুন্নতে খাৎনা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনিক রায়হান (৯) নামে এক শিশুকে ভূল অপারেশনে সুন্নতে খাৎনা করার অভিযোগ উঠেছে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হাবিল উদ্দিনের বিরুদ্ধে। চলতি মাসের ৩ তারিখে সুন্নতে খাৎনা করার পর রাতভর প্রচুর রক্তক্ষরনের কারনে মৃত্যু ঝুঁকিতে রয়েছে শিশুটি। এঘটনায় শিশুর পিতা রাকিব হোসেন কমিউনিটি মেডিকেল উপ-সহকারি অফিসার হাবিল উদ্দিনের দ্বারস্থ হলে সঠিক ব্যবস্থা গ্রহনের পরিবর্তে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন।
শিশুর পিতা রাকিব হোসেন জানান, গত ৩ ডিসেম্বর রবিবার আমার পুত্র অনিক রায়হানকে সুন্নতে খাৎনা করার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। এসময় কমিউনিটি মেডিকেল উপ-সহকারি অফিসার হাবিল উদ্দিনের সঙ্গে পরিচয় হলে তিনি ডাক্তার পরিচয় দিয়ে আমার ছেলেকে সুন্নতে খাৎনা করিয়ে দেয়। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর রাতভর প্রচুর রক্তক্ষনের কারনে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তাছাড়া প্রচন্ড ব্যথা যন্ত্রনায় তার পুরুষাঙ্গ ফুলে উঠে বিকৃত আকার ধারন করে। পরে কমিউনিটি মেডিকেল উপ-সহকারির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাকে স্বাস্থ কমপ্লেক্সর বাহিরে সাক্ষাত করার জন্য বলে। সাক্ষাত হলে তিনি এবিষয়ে কাউকে না জানানোর জন্য পরামর্শ দিয়ে মিমাংশা দেওয়ার চেষ্টা করে। আমি তার পরামর্শে সম্মতি না দেওয়ায় আমাকে ভয়ভীতি দেখায়। আমার ছেলের সুচিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে তারা বলেন অনভিজ্ঞ লোকের ভূল অপারেশনের মাধ্যমে সুন্নতে খাৎনা করার কারনে এই অবস্থা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক জানান, কমিউনিটি মেডিকেল উপ-সহকারি অফিসার হাবিল উদ্দিন কর্তৃক সুন্নতে খাৎনা করার বিষয়টি অবগত হওয়ার পর তাকে তাৎক্ষনিক শোকোজ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সর ভেতরে সুন্নতে খাৎনার অপারেশন করার তার কোন এখতিয়ার নেই। তার বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার