ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

বাবার কাঁধে ছেলের লাশ: এ যেন এক হৃদয়বিদারক দৃশ্য


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৩:৪৩

'পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ। টকবগে সন্তানের লাশ বুকে পাথর নিয়ে কাঁধে তুলতে হবে এবং মৃত শরীর পরম আদরে কবরে রাখতে হবে এ ব্যথা কেউ বাবা না হলে কখনো বুঝতে পারবে না।' কথাগুলো এভাবে আবেগ আপ্লুত হয়ে বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর জাঙ্গিরাই গ্রামের মোঃ মোস্তাকিম হোসেন। বেপরোয়া অটোরিকশার ধাক্কায় একমাত্র সন্তান তালহাকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার।

জানা যায়, রবিবার (১০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তালহা নামে তিন বছরের এক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই এলাকায়  ঘটেছে। শিশুটি উত্তর জাঙ্গিরাই গ্রামের মোঃ মোস্তাকিম হোসেনের একমাত্র সন্তান। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উত্তর জাঙ্গিরাই জামে মসজিদ মাঠে জানাজা শেষে দাফন করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে শিশুটির পরিবারসহ পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশের সড়কে হাঁটা অবস্থায় বেপরোয়া অটোরিক্সা সজেরো ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার ধাক্কায় শিশুটি ছিকটে পরে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, জুড়ীতে নিয়ন্ত্রণহীন অটোরিকশার ধাক্কায় একের পর এক সাধারণ মানুষের মৃত্যু হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অবুঝ শিশু তালহার মৃত্যু কোন ভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু বলেন, জুড়ীতে অদক্ষ অটোরিকশা চালকের বেপরোয়া চালনায় ধাক্কায় একজন ফুটফুটে শিশুর প্রাণ গেল অকালে। আমাদের প্রশ্ন আর কত পারমিট দিলে উপজেলায় কোটা শেষ হবে? সংশ্লিষ্ট কতৃপক্ষ পারমিটবিহীন সকল যানবাহন ছাটাই এবং প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শিশুসহ সর্বসাধারণের চলাচল অনেকটা নিরাপদ হবে।

এ বিষয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার জানান,  শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এমএসএম / এমএসএম

ভেড়ামারা কাস্টমসে রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম এর ‘ঘুষ সাম্রাজ্য’: জিম্মি ব্যবসায়ী ও সাধারণ মানুষ

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত