ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দুর্ভোগ নিরসনে গোপালপুরের বৈরাণ নদীর উপর তৈরি হচ্ছে কাঠের সাঁকো


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ৪:৩০
এলাকার মানুষের দুর্ভোগ নিরসনে গোপালপুরের বৈরাণ নদীর উপর তৈরি হচ্ছে কাঠের সাঁকো। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সাংসদ ছোট মনিরের নিজস্ব অর্থায়নে ১৬০ ফুট দৈর্ঘ্যের এ কাঠের সাঁকো নির্মিত হচ্ছে। বুধবার (১১ ‍আগস্ট) সকালে নগদাশিমলা ইউনিয়নের খরুরিয়া গ্রামে স্থানীয় সাংসদের পক্ষে সাঁকো নির্মাণকাজের উদ্বোধন করেন গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মারুফ হাসান জামী।
 
গ্রামের বাসিন্দা আব্দুল হালিম বলেন, গোপালপুর উপজেলার নগদাশিমলা ও ধোপাকান্দি এবং পার্শ্ববর্তী মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। পথিমধ্যে বৈরাণ নদীতে ব্রিজ না থাকায় নদী পারাপারে নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর উদ্যোগ নিয়ে এখানে বছরে দুবার বাঁশের সাঁকো তৈরি করে কোনরকমভাবে মানুষের নদী পার হওয়ার ব্যবস্থা করে থাকেন। কিন্তু প্রতি বর্ষায় নদীর স্রোত সাঁকো ভেঙে ভাসিয়ে নিয়ে যায়।
 
স্থানীয় ইউপি সদস্য মো. গোলাপ হোসেন জানান, এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ স্থানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি নদী পারাপারে মানুষের চরম দুর্ভোগের বিষয়টি স্থানীয় সাংসদ জানতে পারেন। জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে তিনি নিজ অর্থায়নে আগামী ৭ দিনের মধ্যে এই কাঠের সেঁতু তৈরির উদ্যোগ নেন। শুষ্ক মৌসুমে এখানে একটি পাকা ব্রিজ তৈরির আশ্বাসও দেন তিনি।
 
কাঠের সাঁকো নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- নগদাশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহ আলম মাস্টার, ইউপি সদস্য জুলহাস উদ্দিন, মো. উজ্জ্বল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ আকন্দ, ছাত্রলীগ নেতা তানভীরুল ইসলাম সিয়াম প্রমুখ।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা