উলিপুরে আগুনে পুড়ে ৩৫ লাখ টাকার ক্ষতি
কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। আগুনে পুড়ে ঔষধ, কাপড়, ডিম, ভূষি ও ফিডের পাইকারী দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে, রোববার (১০ ডিসেম্বর) রাতে থেতরাই বাজারে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারের ব্যবসায়ীরা রোববার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর রাত সাড়ে এগারোটার দিকে শর্ট সার্কিটের কারনে কাপড়ের দোকান থেকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এ সময় মহুর্তেই সেই দোকানের পাশে থাকা আরও ৩টি দোকানে আগুন ছড়িয়ে পরে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হুমায়ুন কবির, রফিক মিয়া, সুজা মিয়া ও রফিকুল ইসলাম বলেন, আমাদের এই বাজারে ফিড, ভূষি, ডিম, কাপড় ও ঔষধের পাইকারী দোকানের ব্যবসা ছিল। শর্ট সার্কিটের আগুন থেকে আমাদের চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের নগদ টাকা সহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন। তারা আরও বলেন, ধারদেনা করে দোকানে মালামাল করেছিলাম কিন্তু আগুনে সব শেষ হয়ে গেলো। এখন পরিবার পরিজন নিয়ে আমরা বিপদে পড়েছি।
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এই বাজারের সবচেয়ে বড় দোকান ছিল ফিড ও ভূষির দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্বাস আলী বলেন, প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ৪টি দোকানে ছড়িয়ে পরা আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied