নগরকান্দায় কলেজ ছাত্র সৌরভ হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ফরিদপুরের নগরকান্দার চাঞ্চল্যকর কলেজ ছাত্র সৌরভ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় ক্যাম্পাসে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্র সৌরভ হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানান।
এ সময় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর তালুকদার, নীলোৎপল সিকদার, শাহ আলম মোল্লা, ফারুক হোসেন, গোলাম মাহমুদ, তাপস সিকদার, রাজ্জাক তালুকদার, তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার পারভীন, সোনিয়া খাতুন, মোস্তাফিজুর রহমান, আফরোজা বেগম সহ কয়েক শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
উল্লেখ্য গত (৮ ডিসেম্বর) শুক্রবার সকালে ফরিদপুরের ভাঙ্গা মোড় থেকে নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সৌরভের রহস্যজনক মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।
সৌরভ উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে।
এমএসএম / এমএসএম
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ