শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে গণশুনানি
শান্তিগঞ্জ উপজেলার কৃষকদের নিয়ে বোরো ফসল রক্ষার্থে পাউবোর অধীনে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ ও ক্লোজার (ভাঙ্গা) বন্ধকরণ ও মেরামতের জন্য ডিসেম্বর মাসের শেষ দিকে নির্ধারিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পিআইসি কমিটি গঠনের লক্ষ্যে উপজেলায় কৃষকদের নিয়ে গণশুনানি শুরু হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার আস্তমার বাঁধে পিআইসি কমিটি গঠনের লক্ষ্যে জয়কলস ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি সুকান্ত সাহা।
শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) ইয়াসিন খানের পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ৷
এসময় স্থানীয় কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied