ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১১-১২-২০২৩ রাত ৯:১৩
 রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা পরিষদের সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় মসজিদের পাশে পুকুর ভরাট করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শফিকুল ইসলাম।
 
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে  সরেজমিনে দেখা যায়, গোদাগাড়ী ডাইংপাড়া থেকে থানা রোডের প্রধান যাতায়াত সড়কের রাস্তার কাছাকাছি পৌরসভার সামনে দেখা যায়, ইট, সিমেন্ট ও বালি দিয়ে ৪/৫ দিন থেকে কাজ করছে দোকানের জন্য রাজমিস্ত্রিরা।খবর পেয়ে দুপুরে উপজেলা চেয়ায়ম্যান জাহাঙ্গীর আলম নির্মাণকাজ চলা অবস্থায় বাঁধা দিয়ে কাজ বন্ধ করেন।গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা পরিষদের জায়গায় আমাকে না জানিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ কাজ করছিলো এমন অবস্থায় আমি জানতে পেরে কাজে বাঁধা প্রদান করে কাজ বন্ধ করেছি।
চেয়ারম্যান আরও বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাকে কোনো রকম অবগত না করে অবৈধভাবে ভবন নির্মাণ করা এ সাহস তারা পায় কোথায়, এটা অনেক বড় দুঃসাহসের ব্যাপার।
 
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, এটা জেলা পরিষদের সম্পত্তি, এখানে প্রশাসনের অনুমতি ছাড়া কেউ দোকানঘর করতে পারবে না। এই বিষয়ে আমার জানা নাই, আমি এই বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত