ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে আমনের চারা রোপণে ব্যস্ত চাষিরা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১১-৮-২০২১ বিকাল ৫:৩৪

ফরিদপুরের মধুখালীতে এ বছর উপজেলার বিভিন্ন হাটে কৃষকরা রোপা আমনের চারা সংগ্রহ করতে ব্যস্ত। তবে গত বছরের তুলনায় দাম বেশি হওয়ায় কৃষকরা হতাশ হলেও চারা উৎপাদনকারীরা বেশ খোশ মেজাজে আছেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমন রোপণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করলেও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধার সৃষ্টি হওয়ায় পযার্প্ত চারা থাকা সত্বেও কৃষক চারা রোপণ করতে বাধাগ্রস্ত হচ্ছে। চলছে কৃষি শ্রমিকের সংকট, শ্রমিকের মজুরি অনেক বেশি দিয়ে কৃষি শ্রমিক নিয়োগ দিতে হচ্ছে। একজন কৃষি শ্রমিকের বেতন প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা। তারপরও অপেক্ষা করতে হয় কৃষি শ্রমিক পাওয়া জন্য।

সরেজমিন দেখা গেছে, উপজেলার বড় দুটি হাট মধুখালী পৌর সদর ও কামারখালী হাটে গত সোমবার চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে চাষিদের। প্রতি শত এক বোঝা  চারার দাম ৬০০ টাকা থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এ চারার দাম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা ছিল। গত বছরের তুলনায় চারার দাম অনেক বেশি। দুটি হাটে চারার আমদানিও ব্যাপক দেখা যায়। চারা রোপণ করতে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত কৃষক দুটি হাটে চারা সংগ্রহ করতে হাজির হলেও চারার দাম বেশি হওয়ায় অনেক কৃষক বাড়ি ফিরে যেতে দেখা যায়। অনেকে আবার জমি উপযোগী থাকায় তারা বেশি দামেই চারা ক্রয় করছেন।  

পৌরসভার গোন্দারদিয়া গ্রামের চাষি আব্দুল হাই বাশী জানান, এ বছর চারার দাম দ্বিগুণ হওয়ায় কৃষক একটু চিন্তা-ভাবনা করছেন। আবার অনেকের পাট কাটা বাকি আছে বা জমিও তৈরি করতে পারেননি। এ কারণে চারা কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।

উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের ধান চাষি  জুয়েল শেখ জানান, লিজ ও বরগা নিয়ে ১ একর জমিতে ২৮, ৭০০৬, ধানীগোল্ড ও চিনিগুড়া আধুনিক জাতের ধানের চারা রোপণ চলছে। ধানের বীজতলা নিজে  করেছি, যে কারণে ধানের চারা ক্রয় করতে হবে না। হাইব্রিড ধানের চারা হওয়ায় আশা করি ফলন ভালো হবে। কৃষি শ্রমিকের সংকট থাকায় নিজেই রোপণ করছি।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলভি রহমান জানান, রোপা আমন সাধারণত ভাদ্র মাস পর্যন্ত রোপণ করা হয়। ৯ আগস্ট সোমবার পর্যন্ত ৬ হাজার ২০০ হেক্টর জমিতে ইতোমধ্যে রোপা আমনের চারা রোপণ করেছেন চাষিরা। পুরো ভাদ্র মাস আর্থৎ আরো প্রায় এক মাস কৃষক আমান ধানের চারা রোপণ করবেন। তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। নতুন জাতের হাইব্রিড ধানের চারা হওয়ায় দাম একটু বেশি এবং ফলনও বেশি হবে।

চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৬৪০ হেক্টর। গত মৌসুমে উপজেলায় মোট রোপা আমন চাষ হয়েছে ৮ হাজার ৪০০ হেক্টর। চারার দাম বেশি হলেও উচ্চ ফলন হওয়ায় চাষির পুষিয়ে যাবে আশা করি। অন্যান্য বছর উত্তরবঙ্গের কৃষি শ্রমিক এ এলাকায় আসতেন যে কারণে কৃষি শ্রমিক সহজে পাওয়া যেত। এ বছর করোনায় লকডাউনের  কারণে কৃষি শ্রমিক আসতে না পারায় সংকট ও চড়া শ্রম মজুরি হয়েছে। 

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত