ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিমের সম্পদের পরিমান বাড়লেও কমেছে নিজস্ব আয়


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ২:১২

বর্তমান ও বিগত হলফনামা বিশ্লেষণ করে জানা যায়, বর্তমানে শ ম রেজাউল করিমের বার্ষিক আয় ৫৭ লাখ ১৫ হাজার ১৫৭ টাকা, যা ৫ বছর আগে ছিল ৭৬ লাখ ৭২ হাজার টাকা।

২০১৮ সালে শ ম রেজাউল করিমের বাড়ি ভাড়া, ব্যবসা, সঞ্চয়পত্র বা আমানতের সুদসহ বিভিন্ন খাতে আয় ছিল ৭৬ লাখ ৭২ হাজার টাকা। ২০২৩ সালে এই আয় কমে দাঁড়িয়েছে ৫৭ লাখ ১৫ হাজার ১৫৭ টাকা। ০৫ বছর আগে তার স্থাবর/অস্থাবর সম্পত্তি ছিল ৩ কোটি ৯৩ লাখ ০৩ হাজার ২৮৯ টাকার। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ৫ বছর পর ২০২৩ সালে তার স্থাবর/ অস্থাবর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭ কোটি ১৫ হাজার ৪৭২ টাকায়। 

২০১৮ সালে শ ম রেজাউল করিমের ওপর নির্ভরশীলদের আয় ছিল ১০ লাখ ২০ হাজার ৬১০ টাকা, যা ২০২৩ সালে কমে হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৩০৭ টাকায়। তবে ২০১৮ সালে শ ম রেজাউল করিমের স্ত্রীর নামে স্থাবর/অস্থাবর সম্পত্তির পরিমান ছিল ৪৩ লাখ ২৮ হাজার ৩২৬ টাকা, যা গত পাঁচ বছরে বেড়ে দাড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ১২ হাজার ৭৮৫ টাকায়।

হলফনামা বিশ্লেষনে দেখা যায় গত পাঁচ বছরে তার ওকালতি পেশা থেকে একটি বড় অংকের আয় কমলেও বাড়ি ও এপার্টমেন্ট ভাড়া থেকে আয় হয়েছে কয়েক শত গুন। যেখানে ২০১৮ সালে তার বাড়ি ও এপার্টমেন্ট থেকে ভাড়া আসতো ১৬ হাজার ৮শত টাকা, সেখানে ২০২৩ সালে তার বাড়ি ও এপার্টমেন্ট থেকে ভাড়া আসছে ২১ লাখ ৮৮ হাজার ৮শত টাকা।
এ ছাড়া হলফনামার বিবরনী অনুযায়ী জানা যায় তাদের স্বামী/স্ত্রীর উভয়ের কাছে কিছু পরিমান স্বর্ণ ও মুল্যবান ধাতুর তৈরী অলংকার আছে, কি পরিমান আছে এবং তার মূল্য কত হবে তা তাদের জানা নাই।

 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত