দর্শনায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দোস্ত বাজার সংলগ্ন বেপরোয়া গতীর মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক রহমতুল্লাহ(৬৫) নামে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১২ ডিসেম্বর বেলা ৩ টার দিকে দর্শনা থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বাজার সংলগ্ন তালতলা নামক স্থানে দর্শনা টু হিজলগাড়ি সড়কের উপর এদূর্ঘনা ঘটে। জানাগেছে, দর্শনা মোহাম্মদপুরের বারেক হাওলাদারের ছেলে মোটরসাইকেল চালক ইসলাম হাওলাদার (৩৫) দুই বন্ধু দর্শনা মোহাম্মদপুরের সুকুমার আলীর ছেলে লিটন(২৮), ও দর্শনা আজমপুরের হারুন অর রশিদ এর ছেলে অন্তর(২৫) এক মোটরসাইকেল যোগে হিজলগাড়ি হতে দর্শনার দিকে আসার সময় দোস্ত গ্রাম সংলগ্ন তালতলা নামক স্থানে পৌঁছালে কুন্দিপুর গ্রামের মৃত ছলিম শেখ এর ছেলে রহমতুল্লাহ(৬৫) বাইসাইকেলের পিছনে ধাক্কা মারলে সাইকেল চালক সিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হন এবং মোটরসাইকেল চালক ইসলাম গুরুতর আহত হন ও লিটন আহত হন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী অন্তর আশেপাশের লোকজনের সহায়তায় চালক ইসলাম ও লিটনকে উদ্ধার করে দর্শনা মা ও শিশু ক্লিনিকে নিয়ে আসেন এবং বর্তমানে মা ও শিশু ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সংবাদ পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করণ সহ দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল উদ্ধার পূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণে তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
সীতাকুণ্ডে বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা
মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের মতবিনিময় সভা
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের অভিযান
সন্দ্বীপে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনার ‘দক্ষতার দিগন্ত
ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মানববন্ধন
একদিনের ব্যবধানে পাওয়া গেলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেইজ
ধূসর আওয়ামীলীগের সভাপতি বসলেন ইউনিয়ন পরিষদের চেয়ারে
মনিরামপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আজগার আলীর প্রয়ান দিবস
নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
ঘোড়াঘাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত
নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার