ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসে দুর্নীতি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-১২-২০২৩ দুপুর ১২:২২

 কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম অফিসে দুর্নীতি ও অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ ওঠেছে। কারো কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পারলে তাকে নানাভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে। এসব বিষয় উল্লেখ করে গত ১১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী  গ্রুপ এবং বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।

কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কর্তৃক অনৈতিক সুবিধা আদায়ের ব্যর্থ হয়ে বেআইনিভাবে অর্থদণ্ডসহ দাবি নামার বিষয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ”আমাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠান মেসার্স ডায়হান এক্সিম গত অক্টোবর ২০১৩ হতে মার্চ ২০১৭ সময়ে বিদ্যমান আইনে কাস্টমস বিভাগ কর্তৃক আমদানিকৃত পণ্য খালাসের সময় অগ্রিম ট্রেড ভ্যাটসহ সকল প্রকার শুল্ক কর ও ১৫% ভ্যাটসহ সাকুল্যে ২৬.৬৭% এর চেয়ে অধিক হারে অগ্রীম কর আদায় করা হয়েছে। অর্থাৎ এ খাতে আর কোন সরকারি পাওনা নেই। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগণের ভ্যাট সম্পর্কে পরিপূর্ণ ধারণা ও অজ্ঞতার কারণে মূল্য ঘোষণা দাখিলকালে ২৬.৬৭ শতাংশ মূল্য সংযোজন না দেখিয়ে ভুলবশতঃ ৩৩.৭৭% মূল্য সংযোজন দেখানো হয়েছে। উক্ত ভুলটি শুনানীকালে কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে। যদি প্রকৃতপক্ষে ঘোষণা পত্রে উল্লেখিত ৩৩.৭৭ শতাংশ মূল্য সংযোজন করতঃ আমদানিকৃত পণ্য বিক্রয় করা হতো তাহলে অবশ্যই মূসক আইনের ৯ ধারা মতে কর রেয়াত গ্রহণ করা হতো।

ঘোষণা পত্রে অনিচ্ছাকৃত ভুলের কারণে মূল্য সংযোজন ২৬.৬৭ শতাংশ না লিখিয়া তদস্থলে ৩৩.৭৭ শতাংশ লিখিত হয়েছে। মূসক দাবীনামা নির্ধারনের ক্ষেত্রে ধারা ৫৫ অনুযায়ী ঘোষিত সময়কাল বিবেচনায় না নিয়ে অযৌক্তিক ও বে-আইনিভাবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট দপ্তর কর্তৃক গত ১৮ জুন ২০১৭ তারিখে ১,৩৮,৬৬,৮১৮ টাকা আদায়যোগ্য দাবীনামা পত্র প্রদান করেন। উক্ত দাবীনামার প্রেক্ষিতে ১৫ জুলাই ২০১৭ তারিখে ডায়হান এক্সিম লিখিত জবাব প্রদান করেন। পরবর্তীতে ডেপুটি কমিশনার ২১/১২/২০১৭ তারিখে মোহাম্মদ শাহাদাত জামিল দাবিনামা সম্বলিত নোটিশ ১,৩৮,৬৬,৮১৮ টাকার বিপরীতে কমিটি গঠন করেন। উক্ত কমিটি থেকে কোন প্রকার রিপোর্ট প্রদান না করে প্রায় ৪ (চার) বছর অতিবাহিত হওয়ার পর ২৮/০২/২০২২ তারিখে রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল হেলিম ভূঞা পুনরায় ১,৩৮,৬৬,৮১৮ টাকা মূসক পরিশোধের চিঠি প্রদান করেন। পরবর্তীতে ন্যায় নির্ণায়ক চট্টগ্রাম কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কমিশনার কোন প্রকার কারণ দর্শানো নোটিশ না দিয়ে গত ০৭/০৯/২০২৩ তারিখে দাবীকৃত কর বে-আইনিভাবে একতরফাভাবে বহুগুন বৃদ্ধি করে ৬ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার সাতশত আঠাশ টাকা এবং অর্থদন্ড ৪ চার কোটি টাকা আদেশ প্রদান করেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত, আইনানুগ সাংঘর্ষিক ও বিধিবদ্ধ আইন পরিপন্থি। যেহেতু মূসক আইনের ৯ ধারা মোতাবেক রেয়াত গ্রহণ করা হয়নি এবং মূসক আইনের অধীনে অর্থদন্ড প্রদানের আদেশ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের এখতিয়ার বহির্ভূত এবং ৩৭ নং ধারার সুষ্পষ্ট লংঘন। উল্লেখ্য একটি করদাবী আদেশের পর দ্বিতীয়বার একই কর দাবী করার অর্থ হলো বে-আইনিভাবে ও উদ্দেশ্যমূলকভাবে ডাবল ট্যাক্স দাবী করা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ’র  যুগ্ম সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রেস সেক্রেটারি মো. সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ রফিক ও মো.  মতিউল্লাহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান

রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন

বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা

বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত

জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম

তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু

মনপুরায় ২৫২ পিস ইয়াবাসহ যুবক আটক