ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

শিক্ষাক্রমে চলছে মনুষ্যত্ব ধ্বংসের অপচেষ্টা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-১২-২০২৩ দুপুর ১২:২৪

জাতীয় শিক্ষাক্রম-২১ নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা করছে না বাসায় বা স্কুলে। আলুভর্তা, বিকৃত রুচির পাখির ডাক, আর খেলায় মগ্ন শিশুরা। আবার শিক্ষকরাও প্রশিক্ষণ নিচ্ছে শিক্ষার্থীদের শেখাতে।এদিকে অভিভাবকরা উদ্বিগ্ন সন্তানদের ভবিষ্যত নিয়ে। যখন পড়ালোখার সময় তখন ছেলেমেয়েরা রান্নাবান্না আর বিকৃত অভিনয় শিখছে। 
আরো অভিযোগ রয়েছে প্রাথমিক পর্যায়ে ১ম থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পাঠশালায় পরীক্ষা পদ্ধতি তুলে দিয়ে শিক্ষার্থীদের পড়ার আগ্রহ কমিয়ে ফেলেছে। অন্যদিকে স্কুল কেন্দ্রিক পড়ালেখাতো মোটেও হতো না। সেক্ষেত্রে কলেজ-বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের পড়ালেখার তাগিদে কয়েকটি টিউশন করে আবার কেউবা লজিং থেকে নিজেদের পড়ালেখা চালিয়ে আসছিল। সেই আশ্রয়ের দরজাটুকুও বন্ধ হয়ে গেছে জাতীয় শিক্ষাক্রম-২১’এর কারণে। কারণ ১ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত হোম টিউটরের চাহিদা কমে গেছে। যেখানে ইসলামে সমপূর্ণ নিষেধ রয়েছে অভিনয় ও নাট্যচর্চা। কারণ যা আমাদের মত মুসলিম রাষ্ট্রে সম্পূর্ণ বেমানান বলে দাবী করছেন আলেম সমাজ। 
এদিকে, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গত ৯ ডিসেম্বর বিকাল ৪টায় “জাতীয় শিক্ষাক্রম-২১” বাতিলের দাবিতে উদ্বিগ্ন অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে শেখ মাসুদ এর সঞ্চালনায় এবং মাসুদ খান মুন্নার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক আফরোজা হাসনা চৌধুরী, এম এম আকাশ, জাহিদ উন নবী কনক, মুহাম্মদ ইকবাল, সিঞ্চন ভৌমিক, রিকু আলম, আনোয়ার হোসেন রব্বানী, মফিজউল ইসলাম, শিশু কিশোর মেলার সংগঠক রিপা মজুমদার, বিহঙ্গের সংগঠক এ্যানি চৌধুরী, ক্ষুদিরাম পাঠাগারের সংগঠক অর্পিতা নাথ। 
আরো অভিযোগ রয়েছ, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেয়া হয়েছে। এ পদ্ধতি বাতিল না করলে শিক্ষাথীরা ক্রমশ পড়ালেখা বিমুখ হচ্ছে। শ্রেণীতে পাশ বা ফেল প্রথা চালু না থাকলে প্রতিভা বিকশিত হবে না। এদিকে, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে পড়ালেখা বাদ দিয়ে রান্নাবান্না শেখানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পশুপাখির হাঁকডাক ও চালচলনের অভিনয় শেখানো হচ্ছে। যা অতীতে কোন শিক্ষা ব্যবস্থায় ছিল না। নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমাতে এসব শ্রেণীতে কোন গ্রুপ রাখা হচ্ছে না। এতে নতুন এই শিক্ষাক্রম শিক্ষার বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণ বাড়িয়ে দিচ্ছে। 
এছাড়াও বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করছে এ ধরনের শিক্ষানীতি। অবিলম্বে জ্ঞান-বিজ্ঞান ও মনুষ্যত্ব ধ্বংসকারী এই শিক্ষাক্রম বাতিল  করার দাবি জানিয়েছেন মানববন্ধনে থাকা অভিভাবকরা। এদিকে, সারাদেশে শিক্ষাক্রম বাতিলের দাবিতে অভিভাবকরা সোচ্চার হচ্ছেন। সন্তানদের ভবিষ্যৎ বিনষ্টকারী এই শিক্ষাক্রম বাতিলের দাবিতে আন্দোলনরত অভিভাবকদের দমন করার জন্য সাইবার নিরাপত্তা আইনে মামলা দেয়া  হচ্ছে। আটক করা হচ্ছে অভিভাবকদের। অবিলম্বে আটককৃত অভিভাবকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে এবং আন্দোলন জোরদার করার আহ্বান জানানোি হয়েছে মানববন্ধন থেকে।
এ ব্যাপারে শিশু কিশোর সংগঠক রিপা মজুমদার বলেন, জ্ঞান-বিজ্ঞান ও মনুষ্যত্ব ধ্বংসকারী এই শিক্ষাক্রম বাতিল করতে হবে। অন্যথায় শিশুদের শিক্ষাজীবন ধ্বংস হয়ে যাবে।  নতুন এই শিক্ষাক্রম শিক্ষার বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণ বাড়িয়ে দিচ্ছে। নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমাতে এসব শ্রেণীতে কোন গ্রুপ রাখা হচ্ছে না। এই শিক্ষাক্রম বাতিলের  আন্দোলনরত অভিভাবকদের দমন করার জন্য সাইবার নিরাপত্তা আইনে মামলা দেয়া  হচ্ছে। আটক করা হচ্ছে অভিভাবকদের।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু