উলিপুরে খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
শেখ হাসিনার দর্শণ কৃষকের উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে খাদ্যগুদামের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্য়ক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সকালে উলিপুর এল এসডি অফিসে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মিসবাহুল হোসাইনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম (রাজা), আব্দুর রহিম, পার্থ সারথি সরকার, ভোজন কুমার ও খাদ্য পরিদর্শক হাবিবুল হক প্রমূখ।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে ৪৬০ মেট্রিকটন চাল ও ৮৭৮ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩০০ জন কৃষকের নিকট থেকে ধান ও ৪৭টি মিল মালিকের নিকট থেকে চাল চুক্তিভিত্তিক সরবরাহ করবেন। প্রতি কেজি ধানের সরকারি মূল্যে ৩০ টাকা ও চালের মূল্য ৪৪ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। অভ্যন্তরীণ আমন ধান ও চাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত