গোদাগাড়ীতে রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা
কৃষি ভান্ডার নামে খ্যাত বরেন্দ অঞ্চল গোদাগাড়ী । আর সেই গোদাগাড়ীতে এবার রেকর্ড পরিমাণ জমিতে চাষ করা হয়েছে সরিষা। উপজেলার যেদিকে তাকাই চোখ যাই যতদূর সেদিকেই শুধু সরিষা ফুলের হলুদের সমারহ। মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের গন্ধে মৌ মৌ করে মধু সংগ্রহ করতে উড়তে দেখা যাচ্ছে মৌমাছির দল।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে,এবার সরিষা চাষ ব্যাপক হয়েছে গোদাগাড়ীতে। এবার গোদাগাড়ী উপজেলা জুড়ে রেকর্ড পরিমাণ জমিতে হয়েছে সরিষা চাষ। যা এর আগে দেখা যায়নি এমন সরিষা চাষ করা। বেশকিছু সরিষা চাষির সাথে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে প্রায় ৭ থেকে ৮ মন করে সরিষার ফলন হয়ে থাকে। এতে কৃষকের খরচ হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা করে। আর ফলন পাচ্ছেন ৭ থেকে ৮ মন।
কৃষকরা জানান, তারা এবার একেক জন সরিষা চাষ করেছেন ৪ থেকে ৫ বিঘা জমিতে। তুলনা মূলক খরচও হয়েছে অনেক কম। সরিষা চাষে বেশি সেচ বা সার পটাশও লাগেনা। একটাই কম খরচে আবাদ করে কৃষক লাভবান হয় তা হচ্ছে সরিষা চাষ। বর্তমান বাজারে বারি ১৪ ও বারি ১৮ সরিষা বীজের চাহিদা তুলনামূলক ভাবে বেশি। এর ফলনও হয়ে থাকে যথেষ্ট পরিমাণে। আবার আগেও উঠে এসব সরিষা।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর গোদাগাড়ীতে ২১ হাজার ৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে যা রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। যা এর আগে এতো পরিমাণে সরিষা চাষ করা হয়নি এ উপজেলায়। উপজেলা কৃষি অফিস থেকে এই বছর ৬ হাজার ১০০ জন কে বীজ ও রাসায়নিক সার প্রণোদনা দেওয়া হয়।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, সরিষা চাষ একটি লাভজনক আবাদ,এ আবাদে কৃষকের একে বারে কম খরচ হয়ে থাকে। অন্য বছরের তুলনায় এবছর ব্যাপক পরিমাণে এ উপজেলায় সরিষা চাষ করেছেন কৃষকরা। আশা করা যাচ্ছে সরিষা চাষ করে এবার কৃষক ভালো লাভবান হবেন এবং আগামীতে সরিষা চাষ এই উপজেলায় আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied