মাগুরায় মালবাহী ট্রাকে আগুন
মাগুরায় মালবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ১২/১২/২৩ মঙ্গলবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় মাগুরা সদরের কুছুন্দি মাঝি পাড়া ব্রীজ এলাকায় এ আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় ঢাকা-মাগুরা মহাসড়কের উপরে থাকা গাড়িটি দাউদাউ করে আগুন জ্বলতে দেখলে আগুন নিভাতে এগিয়ে আসেন এলাকাবাসীরা। পরবর্তীতে মাগুরা জেলা ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। দীর্ঘ সময় আগুন জ্বালতে থাকায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
গাড়িটির মালিক মো. জীবন হোসেন বলেন, মাগুরা সীমাখালি এলাকা থেকে গাড়ি ঝাড়ু লোড করে মাগুরা কছুন্দি মাঝি পাড়া মহাসড়কে পৌঁছালে মহাসড়কে ধারালো লোহা বিছিয়ে রেখে গাড়ির চাকা পানছার করে দুর্বৃত্তরা। গাড়িটিতে ড্রাইভার শুধু একাই ছিলেন। এক পর্যায়ে ড্রাইভার গাড়ি রেখে ওয়াপাদা বাজারে চাকা মেরামত করতে গেলে গাড়িটি ফাঁকা পেয়ে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
কছুন্দি মাঝি পাড়া ব্রীজ এলাকার প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে মহাসড়কে একটি গাড়িতে আগুন দেখতে পায়। কে বা কাহারা এই আগুন দিয়েছে জানতে চাইলে তারা বলেন আমরা আগুন দেখে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঢাকা মেট্রো ন-১৪৮৭৯৯ গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালায় দুর্বৃত্তরা।
মাগুরা সদর থানা ওসি ইনচার্জ মো. মেহেদী রাসেল বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার পর পরই আমাদের কাছে ফোন আসে। সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং জব্দকৃত আলামতসহ গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযান চলমান ও মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied