ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে বিনামূল্য বীজ ও সার বিতরণ


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১৪-১২-২০২৩ বিকাল ৫:১৫

রাজশাহীর গোদাগাড়ীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ (হাইব্রিড ও উফশী) বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে  বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার  আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সফিকুল আলম ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বজলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষকরা।

পরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের হাতে বিনামূল্যে দুই ও পাঁচ কেজি করে বোরো ধানের ( হাইব্রিড ও উফশী) বীজের প্যাকেট তুলে দিয়ে বীজ বিতরণের উদ্বোধন করেন।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষককে বোরো (হাইব্রিড) ধানের বীজ এবং ৯ হাজার জন কৃষককে বীজ ও সার বিতরণ করা হয় এবং বোরো (উফশী) ধানের বীজ দেওয়া হয় ৭ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, বোরো হাইব্রিড আবাদের ক্ষেত্রে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য ২ কেজি ধান বীজ এবং বোরো (উফশী) আবাদের ক্ষেত্রে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত