কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ওয়াগ্গা মৌজা
রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ওয়াগ্গা মৌজা। বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে চিৎমরম মৌজাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, বিপিএম (বার)। এসময় কাপ্তাইয়ের সন্তান সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিপ্লব মারমা এবং কৃতি ফুটবলার কাজী মাকসুদুর রহমান বাবুল ও মং বাথোয়াই মারমা কে বিজিবির পক্ষ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আমির হোসেন মোল্লা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি মো: আবুল কালাম সহ জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বিজিবির সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা পরিচালনা করেন হাবিলদার মনিরুল ইসলাম এবং সহকর্মীরা ছিলেন সিপাহী নাজমুল ও সিপাহী বশির। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা হন ওয়াগ্গা মৌজার লিটন কুমার নাথ।
উল্ল্যেখ যে, কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর আয়োজনে গত ১৩ নভেম্বর সর্বমোট ৬ টি মৌজার ৬ টি নিয়ে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মৌজা ভিত্তিক এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied