উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনপাড়া এলাকার ফজলার রহমানের পুত্র মোঃ শরিফুল ইসলাম(২৮), রাজারহাট উপজেলার ছোট মহিষমুড়ি এলাকার মুকুল চন্দ্র রায়ের পুত্র কাজল চন্দ্র রায়(২৬) ও নিরোধ চন্দ্র বর্মনের পুত্র সুমন চন্দ্র বর্মন(৩২)।
থানা পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর রাতে তবকপুর ইউনিয়নের তবকপুর গ্রামের বাইজিদ হোসাইন নিজ ঘরে তার ব্যবহৃত বাজাজ সিটি-১০০ মোটরসাইকেল রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ঘুম থেকে উঠে দেখতে পান তার বসতঘরের দরজা খোলা এবং ঘরে থাকা মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করে মটরসাইকেলটি না পেয়ে অজ্ঞাতনামীয় চোরদের নামে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী বাইজিদ হোসাইন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই শাহ্ আলম, মিজানুর রহমান মিজান, এএসআই হাশেমসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে গত ১৩ ডিসেম্বর চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য শরিফুল ইসলামকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য মতে রাজারহাট থানা পুলিশের সহায়তায় কাজল চন্দ্র রায়কে তাহার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে জড়িত অপর চোর চক্রের সদস্য সুমন চন্দ্র বর্মনের নিজ বাড়ী থেকে একটি মোটরসাইকেলটি উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। চুরির মূলহোতা শরিফুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে পূর্বের চুরি হওয়া আরো তিনটিসহ মোট ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের ১০টি চুরির মামলা রয়েছে।
বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি