ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের সদস্য পদ নিয়ে আলোচনায় রাজি ইইউ, খুশি জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২৩ দুপুর ১২:১৫

অবশেষে ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এই পদক্ষেপকে ইউক্রেন ও ইউরোপ মহাদেশের জন্য জয় বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এর আগে হাঙ্গেরির বিরোধিতায় বন্ধ ছিল এই আলোচনা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ২৭টি দেশের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যেখানে মলদোভার সঙ্গেও আনুষ্ঠানিক সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি হয়েছে ব্লকটি।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে এ বিষয়ে সম্মতির কথা জানিয়ে এটিকে তাদের জনগণ ও মহাদেশটির জন্য আশার একটি স্পষ্ট সংকেত বলে অভিহিত করেছেন।

এক্স বার্তায় জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে ইউক্রেন ও ইউরোপের জন্য জয় বলে অভিহিত করেছেন। এই জয় উৎসাহ ও শক্তি জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত ও একটি দিন যা আমাদের ইউনিয়নের ইতিহাসে খোদাই করা থাকবে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই বিশ্বের নজর চলে যায় মধ্যপ্রাচ্যে। গুরুত্ব হারায় ইউক্রেন সংঘাত। ইউক্রেনের জন্য কমে যায় মার্কিন সহায়তা। এমন পরিস্থিতিতে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। মূল লক্ষ্য ছিল সামরিক সহায়তা আদায় করা।

ইউক্রেন ও ইসরায়েলের জন্য বাইডেনের প্রস্তাবিত সহায়তা প্যাকেজ আটকে দেয় রিপাবলিকানরা। তাই রিপাবলিক নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন জেলেনস্কি।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক